গোপালগঞ্জে রেললাইনে ঘুমিয়ে দুই যুবকের মৃত্যু

প্রকাশিত: August 12, 2026

  • শেয়ার করুন
প্রচণ্ড গরমে স্বস্তি পেতে রেললাইনের ওপর বসেছিলেন দুই যুবক। একপর্যায়ে সেখানেই ঘুমিয়ে পড়েন তারা। পরে খুলনাগামী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মহেশপুর ইউনিয়নের বায়ৈখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০) এবং নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মেহেদী শেখ (২৫)

রাজবাড়ী রেলওয়ে পুলিশের ওসি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, গরমের কারণে ওই দুই যুবক রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েছিলেন। রাতে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন তাদের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা রেললাইনের ওপর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আইনগত প্রক্রিয়া শুরু করে।

প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে রেললাইনে ঘুমিয়ে পড়ার এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • শেয়ার করুন