ধানমন্ডি ৩২ থেকে যুবলীগ কর্মী আটক

প্রকাশিত: August 15, 2026

  • শেয়ার করুন
ঢাকা: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম অর্ণব দাস (৩৭)

শনিবার (১৫ আগস্ট) সকালে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় অবস্থানকালে তাকে আটক করা হয়। পরে পুলিশ তাকে একটি গাড়িতে করে ধানমন্ডি থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব

ওসি জানান, যুবলীগের সদস্য হিসেবে ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে এসেছিলেন অর্ণব দাস। এ সময় তাকে আটক করা হয়।

আটকের পর তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • শেয়ার করুন