ছেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করায় ভাইকে কুপিয়ে হত্যা
প্রকাশিত: August 16, 2026
শেয়ার করুন
ছেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করায় ভাইকে কুপিয়ে হত্যা
প্রকাশিত:
সিলেট :
সিলেটের গোয়াইনঘাটে মেয়েকে ধর্ষণের লিখিত অভিযোগ করায় কলিম উল্লাহ (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ভাইয়ের বিরুদ্ধে। শনিবার (১৫ আগস্ট) উপজেলার ৫ নম্বর পূর্ব আলীরগাঁও ইউনিয়নের লাফনাউট গ্রামের পূর্ব দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কলিম উল্লাহর মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে তার ভাই সয়ফুল্লাহর (৬০) ছেলে জুবের আহমদের বিরুদ্ধে। স্থানীয়ভাবে প্রতিকার না পেয়ে শনিবার সকালে মেয়েকে সঙ্গে নিয়ে গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ করেন কলিম উল্লাহ।
অভিযোগের পর পুলিশ অভিযুক্ত জুবেরকে খুঁজতে হাওরের দিকে রওনা হলে কলিম উল্লাহও তাদের সঙ্গে যান। এ সময় পেছন থেকে সয়ফুল্লাহ ধারালো অস্ত্র দিয়ে তার ভাই কলিম উল্লাহকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন বলে অভিযোগ।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর সয়ফুল্লাহ পালিয়ে গেলেও তার ছেলে আমির উদ্দিন (২৬)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।