চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে পড়ে নাবিক নিখোঁজ

প্রকাশিত: August 16, 2026

  • শেয়ার করুন
চট্টগ্রাম :

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি কার্গো জাহাজ থেকে পড়ে এক নাবিক নিখোঁজ হয়েছেন। রোববার (১৬ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, অসাবধানতাবশত জাহাজ থেকে সাগরের পানিতে পড়ে যান ওই নাবিক। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ঘটনার পরপরই নিখোঁজ নাবিককে উদ্ধারে অভিযান শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উদ্ধার অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর দুটি জাহাজ এবং সোয়াডসের (SWADS) একটি বোট অংশ নিয়েছে।

নিখোঁজ নাবিকের সন্ধানে সাগরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

তবে তাৎক্ষণিকভাবে নিখোঁজ নাবিক কোন কার্গো জাহাজ থেকে পানিতে পড়ে গেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ ছাড়া নিখোঁজ নাবিকের নাম-পরিচয় সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নাবিকের সন্ধানে সমুদ্রে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ ও যাচাই করা হচ্ছে।

নিখোঁজ নাবিককে দ্রুত উদ্ধারে সংশ্লিষ্ট বাহিনী ও কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

  • শেয়ার করুন