শিবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

প্রকাশিত: August 18, 2026

  • শেয়ার করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মুসলিমপুর টাকশালদিঘী কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে কানসাট বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আবু হায়াত ও হাবিব।

মুসলিমপুর টাকশালদিঘী কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এতে দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জানান যে দুজনেরই মৃত্যু হয়েছে।এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • শেয়ার করুন