প্রকাশিত: August 19, 2026
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরা চালুর প্রথম ২৪ ঘণ্টায় ৪৪৯টি মামলা করেছে হাইওয়ে পুলিশ। এসব মামলায় মোট ১৫ লাখ ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে এআই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে মামলা ও জরিমানা কার্যক্রম শুরু হয়। সড়কটির কুমিল্লার ১০৫ কিলোমিটার অংশে কাজ করছে ১৯৯টি ক্যামেরা।
অভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ সন্ত্রাসী ছোট নিশান গ্রেপ্তার
ক্যামেরার নজরদারি চালুর পর প্রথম ২৪ ঘণ্টাতেই বিপুলসংখ্যক মামলা হওয়ায় চালকদের মধ্যে সচেতনতা বাড়ছে বলে মনে করছে হাইওয়ে পুলিশ।