রোটারি ক্লাব অব ৭১ খুলনার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার বিতরণ

প্রকাশিত: August 19, 2026

  • শেয়ার করুন

খুলনা :

শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও তথ্যপ্রযুক্তি জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে রোটারি ক্লাব অব ৭১ খুলনার উদ্যোগে ডাঃ গাজী মিজানুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার বিতরণ করা হয়েছে।

সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য এসব কম্পিউটার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব ৭১ খুলনার প্রেসিডেন্ট রোটারিয়ান আশিকুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান ডাঃ গাজী মিজানুর রহমান-একেএস। এছাড়া উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর আলমগীর হোসেন, রোটারিয়ান এস এম ফারুক হোসেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে গড়ে তুলতে কম্পিউটার শিক্ষার কোনো বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষা গ্রহণে উৎসাহিত করার পাশাপাশি তাদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিদ্যালয় কর্তৃপক্ষ রোটারি ক্লাব অব ৭১ খুলনার এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের কম্পিউটার ব্যবহারের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং প্রযুক্তি শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।

  • শেয়ার করুন