প্রকাশিত: August 22, 2026
রতের রাজধানী দিল্লির রাজিন্দর নগর এলাকার একটি হোস্টেল কক্ষ থেকে বিএসসি নার্সিংয়ের ১৯ বছর বয়সী এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধারের তথ্য জানায়। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে সন্দেহ করছে পুলিশ। খবর এনডিটিভির।
নিহত ওই ছাত্রী দিল্লির নজফগড়ের বাসিন্দা ছিলেন। তিনি বিএসসি নার্সিংয়ের তৃতীয় বর্ষে পড়তেন।
পুলিশ জানিয়েছে, রাজিন্দর নগরের ওই হোস্টেলে সহপাঠীরা প্রথম তার ঝুলন্ত দেহ দেখতে পান। পরবর্তীতে তারা দ্রুত তাকে উদ্ধার করে স্যার গঙ্গা রাম হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর হাসপাতালের পক্ষ থেকে রাজিন্দর নগর থানায় বিষয়টি জানানো হলে পুলিশের একটি দল হাসপাতালে পৌঁছায়।
ঘটনার খবর পেয়ে পুলিশের একটি প্রতিনিধি দল হোস্টেলে যায়। পরিস্থিতি মূল্যায়নের জন্য ক্রাইম সিন ইনভেস্টিগেশন টিমকে সেখানে ডেকে নেওয়া হয়। ওই ছাত্রী কেন বা কী পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা খতিয়ে দেখতে পুলিশ ইতোমধ্যে ঘটনার বিস্তৃত তদন্ত শুরু করেছে।
