প্রকাশিত: August 23, 2026
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পঞ্চক্রোশী আলী আহাম্মদ উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষার্থীর সিগারেট খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনার সৃষ্টি হয়।
এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত চার শিক্ষার্থীকে ছাড়পত্র দিয়েছে।
জানা যায়, অভিযুক্ত শিক্ষার্থীরা টিফিন পিরিয়ডে স্কুলে ছাদে গিয়ে সিগারেট খায় পরবর্তী ভিডিও গুলো টিকটকে পোস্ট করে এরপর বিষয়টি ভাইরাল হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পঞ্চক্রোশী ইউনিয়ন আলী আহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ভাইরাল হওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে রবিবার বিকেলে স্কুল পরিচালনা কমিটির এক বৈঠকে সিন্ধান্ত নিয়ে অভিযুক্ত চার ছাত্রীকে তাৎক্ষণিকভাবে ছাড়পত্র দেওয়া হয়েছে।