ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত তরুণীর মৃত্যু

প্রকাশিত: August 24, 2026

  • শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাত এক তরুণীর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকালে সদর উপজেলার মহাডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই তরুণীর মৃত্যু হয়েছে। পরে রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সদর জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই আশীষ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত তরুণীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে কীভাবে ওই তরুণী রেললাইনে এসেছিলেন এবং দুর্ঘটনার প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখছে পুলিশ।

  • শেয়ার করুন