প্রকাশিত: August 25, 2026
ঝিনাইদহের শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত সাবেক ইউপি সদস্য ইলিয়াস হোসেন মারা গেছেন। সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে শৈলকুপা পৌরসভার মালিপাড়া গ্রামে উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য ইলিয়াস হোসেনের ছেলে রিসালাত হোসেনের সঙ্গে চতুড়া গ্রামের মাজেদুল ইসলামের তর্কবিতর্ক ও হাতাহাতি হয়।
এর জের ধরে ওইদিন বিকেলে শহরের হাজি মার্কেট এলাকায় ইলিয়াস হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পড়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মারা যান ইলিয়াস হোসেন।
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১১ বছরের শিশু: সেই মাদরাসাশিক্ষকই নবজাতকের বাবা
এ ব্যাপারে ঝিনাইদহ পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।