প্রকাশিত: August 26, 2026
ঠাকুরগাঁওয়ে পিকআপ, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
বুধবার (২৬ আগস্ট) সকালে ভূল্লী উপজেলার পোস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন উপজেলার বড় বালিয়া এলাকার শাহজাহান আলীর স্ত্রী আনোয়ারা (৬০)। নিহত অপর ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি।
আহতরা হলেন বড় বালিয়া এলাকার জরিনা (৪০), লক্ষীরহাট এলাকার আফিজুলের ছেলে শাহিরুল, ইদ্রিস আলীর ছেলে হারুন ও আফিজুল।
গভীর রাতে ঘরে ঢুকে প্রেমিকার হাত কেটে নিলো প্রেমিক
এ বিষয়ে ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, সকালে অটোরিকশাটি যাত্রী নিয়ে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিল। অপরদিকে ঠাকুরগাঁও থেকে পিকআপটি ভূল্লী উপজেলার পোস্ট অফিস এলাকায় পৌঁছালে প্রথমে একটি মোটরসাইকেলে সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ভূল্লী থেকে ছেড়ে আসা অটোরিকশাটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহযোগিতায় আহতের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।