পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ী ও তার স্ত্রীকে পিটিয়ে জখম

প্রকাশিত: August 28, 2026

  • শেয়ার করুন

ইসলাম রাজীব (৩৫), মো. মারুফ (৩১), রাজু (৩২) ও সুজন (২৭)-সহ বিবাদীরা দীর্ঘদিন ধরে তার সঙ্গে শত্রুতা ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল।

​ঘটনার দিন দুপুরে ব্যবসায়ী দোকান থেকে বাড়ি ফেরার পথে বিবাদীরা লাঠি ও রড দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। খবর পেয়ে তার স্ত্রী নাসরিন আক্তার স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে বিবাদীরা তাকেও পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে ফুলা ও জখম সৃষ্টি করে এবং খুন-জখমের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহত দম্পতি কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। চিকিৎসা শেষে নিরাপত্তা ও আইনি ব্যবস্থার স্বার্থে থানায় বৃহস্পতিবার রাত ১০টায় একটি জিডি করা হয়েছে।

 

গত কয়েকদিন আগে ওই ব্যবসায়ীর বাড়িতে হামলা করে ভাঙচুর চালায়। এ সময় তার ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা।

কালিয়াকৈর থানার ডিউটি অফিসার (এএস আই) আমিনুল ইসলাম জানান, মারামারি ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

  • শেয়ার করুন