বিদেশি অস্ত্রসহ ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ গ্রেপ্তার

প্রকাশিত: September 3, 2026

  • শেয়ার করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাতটি হত্যা মামলাসহ ২৬ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সবুজ (৩২) ওরফে কালাই সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সহযোগী এজাজুল হককেও (৩৪) একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ আটক করা হয়। বাংলাসংবাদ

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে ঢাকা জেলার ডেমরা থানার কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

 

গ্রেপ্তার সবুজ রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার কালাইয়ের ছেলে। তার সহযোগী এজাজুল হক একই উপজেলার ভুলতা এলাকার শাহাদাতের ছেলে।

 

পুলিশ জানায়, সবুজ দীর্ঘদিন ধরে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যাসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়।

  • শেয়ার করুন