বাড্ডায় ফার্নিচারের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: September 6, 2026

  • শেয়ার করুন

রাজধানীর বাড্ডার সাতারকুলে একটি ফার্নিচারের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় ৯টা ৫৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।এর আগে রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে সাতারকুলে একটি ফার্নিচারের গোডাউনে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে সকাল ৯টা ১৯ মিনিটে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এরপর পূর্বাচল ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে ওই দুই ইউনিট পৌঁছানোর আগেই সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে চলে আসায় তাদের রাস্তা থেকেই ফিরে যেতে বলা হয়।

 

ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো সংবাদও পাওয়া যায়নি।

 

 

  • শেয়ার করুন