দিনাজপুরে দেশীয় অস্ত্রসহ একজন গ্রেফতার

প্রকাশিত: September 6, 2026

  • শেয়ার করুন

দিনাজপুরের বিরামপুরে অভিযান চালিয়ে একটি দেশীয় কুড়ালসদৃশ অবৈধ অস্ত্রসহ মো. হাসিনুর সরকার (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

রবিবার (৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কাটলাহাট ইউনিয়নের খিয়ার মামুদপুর গ্রামের হাসিনুর সরকারের বাড়িতে অভিযান চালায় র‌্যাব-১৩-এর দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল। রবিবার সন্ধ্যায় দিনাজপুর র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

র‌্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে হাসিনুর সরকারের শোয়ার ঘরের খাটের নিচে তল্লাশি চালিয়ে একটি অবৈধ দেশীয় কুড়ালসদৃশ অস্ত্র জব্দ করা হয়। পরে ওই অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাসিনুর সরকার ওই গ্রামের মো. কাজেম উদ্দিন সরকারের ছেলে।

 

র‌্যাব-১৩ জানায়, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছে। গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দ করা অস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

র‌্যাব-১৩ আরও জানিয়েছে, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে।

  • শেয়ার করুন