প্রকাশিত: September 7, 2026
গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার (৭ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে মির্জাপুর থানার আজগানা গ্রাম থেকে শ্রমিকদের নিয়ে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকার জিএমএক্স কারখানার উদ্দেশে রওনা হয় একটি যাত্রীবাহী বাস। বাসটি কুতুবদিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে সেটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে বাসে থাকা অন্তত ১০ জন আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, বাস খাদে পড়ার বিষয়ে এখনও কোনো সংবাদ পাইনি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।