প্রকাশিত: September 13, 2026
শেষ পর্যন্ত জুয়ার আসক্তি থেকে চূড়ান্তভাবে বের হওয়ার সিদ্ধান্ত নিয়ে দুধ দিয়ে গোসল করেছেন খাগড়াছড়ির রামগড়ের যুবক সজিব।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রামগড়ের লামকুপাড়া নামক এলাকায় ১০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার ঘোষণা দেন। এসময় স্থানীয়রা উপস্থিত ছিলেন।
সজীব মিয়া জানান, ফোনে বিজ্ঞাপন দেখে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়ি। নিজের পকেটে টাকা না থাকলে অন্যদের থেকে ধার নিয়েও জুয়া খেলতাম।
তিনি আরও বলেন, গত মাস দুয়েক আগে জুয়া খেলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেই। এরই মধ্যে বিয়ে করলে নববধূও জুয়া ছাড়তে উদ্বুদ্ধ করে। তাই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরও বিষয়টি জানিয়ে দুধ দিয়ে গোসল করে জুয়া থেকে চিরতরে ফিরে আসার শপথ নেন।
সজীব ওই গ্রামের নুরুন্নবীর ছেলে ও পেশায় সবজি ব্যবসায়ী।
বিষয়টিকে সাধুবাদ জানিয়ে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, আমাদের সমাজের জন্য এটি দৃষ্টান্ত। তাকে সাধুবাদ জানাই। অন্যরাও ভুল বুঝতে পেরে এই পথ থেকে সরে আসবে এমনটা আশা করি।