নামাজরত অবস্থায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

প্রকাশিত: September 17, 2026

  • শেয়ার করুন

নরসিংদীর মাধবদীতে নামাজ পড়ার সময় ৭৩ বছর বয়সী জাহানারা বেগমকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পডকাস্টসিরিজ

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মাধবদী থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশিকুর রহমান।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের স্বর্পনিগৈড় গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৭), একই গ্রামের ছায়েদের ছেলে কাদির মিয়া (২৭) এবং আকমান মিয়ার ছেলে আবু মিয়া (২৯)।

 

পুলিশ জানায়, গত ৩০ জুলাই সন্ধ্যায় স্বর্পনিগৈড় গ্রামে নিজের বাড়ির বারান্দায় নামাজ পড়ছিলেন জাহানারা বেগম। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে নিহতের ছেলে মোহাম্মদ ইসমাইল মিয়া বাদী হয়ে মাধবদী থানায় হত্যা মামলা করেন।

  • শেয়ার করুন