প্রকাশিত: September 27, 2026
আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য খুঁজে লাভ নেই বলে মন্তব্য করেছেন এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি লেখেন, ‘আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য খুঁজে লাভ নেই, হাসিনা আর তারেকের রাজনীতিও একই পুরোনো ক্ষমতার কাঠামোর দুই রূপ। নাম আলাদা, প্রতীক আলাদা; কিন্তু সংস্কারের প্রশ্নে অনীহা আর দলকে পারিবারিক প্রভাবের বলয়ে রাখার সংস্কৃতি একই।’
তিনি আরও লেখেন, ‘বাংলাদেশ কোনো পরিবার, দল বা গোষ্ঠীর জমিদারি নয়। জুলুম, দখলদারিত্ব, স্বেচ্ছাচারিতা ও পারিবারিক রাজনৈতিক আধিপত্যের এই পুরোনো কাঠামো ভেঙে জনগণের মালিকানা, গণতন্ত্র ও জবাবদিহি প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যেতে হবে।’