মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, গাড়িতে আগুন

প্রকাশিত: September 30, 2026

  • শেয়ার করুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযানের সময় সংর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সিটি কর্পোরেশন গাড়িতে অগ্নি সংযোগ এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে হকাররা।

মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মিরপুর ১০ এ ফুটপাত উচ্ছেদকালে বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায়। এতে ক্ষুব্ধ হয়ে হকার আর ফুটপাতে ব্যবসায়ীরা তিনটা সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেয়, আর ভেকু ও পুলিশের গাড়ি ভাঙচুর করছে, ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে।

  • শেয়ার করুন