এবার ঢাকা দখলে নেওয়ার হুমকি অটোরিকশা চালকদের

প্রকাশিত: October 5, 2026

  • শেয়ার করুন

প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের সুযোগ না দিলে পুরো রাজধানীর রাজপথ দখলে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অটোরিকশা মালিক ও চালকরা।

 

সোমবার (৫ অক্টোবর) ধর্মঘটের ডাক দিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মিছিল করেন তারা। এ সময় বিভিন্ন সড়ক ও গলিতে অবস্থান নিয়ে যান চলাচলে বাধা দেন বিক্ষোভকারীরা।

 

এর আগে, রোববার (৪ অক্টোবর) ঢাকার বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।

সোমবার সকাল থেকেই ফার্মগেট, তেজগাঁও, মোহাম্মদপুর, রামপুরা, খিলগাঁও, আগারগাঁওসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন অটোরিকশা মালিক ও চালকরা। একপর্যায়ে প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা। প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধের ফলে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

 

বিক্ষোভকারীরা অটোরিকশা চলাচল নিয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন। এসব দাবি মেনে না নিলে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো দখলে নিয়ে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দেন তারা।

 

এদিকে, বিক্ষোভ চলাকালে বিভিন্ন সড়কে অন্য রিকশা চলাচলে বাধা দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। রাস্তায় কোনো রিকশা দেখলেই ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে দিতে দেখা যায় বিক্ষোভকারীদের।

 

অটোরিকশা চালকদের সড়ক অবরোধ ও যান চলাচলে বাধা দেওয়ার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা তেমন দেখা যায়নি।

  • শেয়ার করুন