ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল আরও ৯ জনের

প্রকাশিত: October 5, 2026

  • শেয়ার করুন

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে গত মার্চ থেকে এখন পর্যন্ত মৃতের সংখ্যা পৌঁছেছে এক হাজার ২৬ জনে। এছাড়া নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০২ জনের।

 

সোমবার (০৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে নিশ্চিত হামে কেউ মারা না গেলেও সন্দেহজনক হামে তিনজন মারা গেছে। এ নিয়ে গত মার্চ থেকে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১২৮ জনে।

 

এছাড়া, নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬০ জনের। একই সঙ্গে নতুন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে এক হাজার ২৯৬ জন।

 

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে এক লাখ ৯৭ হাজার ৭২২ জন। অন্যদিকে, একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২১ হাজার ৮০৯ জন। এর মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৭৫ হাজার ৩৩৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ ৬৮ হাজার ১৪২ জন।

  • শেয়ার করুন