এক বিদ্যালয়ে বজ্রপাতে অসুস্থ হয়ে ১৮ ছাত্রী হাসপাতালে

প্রকাশিত: October 5, 2026

  • শেয়ার করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংগুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পাশে বজ্রপাতে অন্তত ১৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। ঘটনার পর অসুস্থ শিক্ষার্থীদের নরসিংদীর মনোহরদী উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ে ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হওয়ার কিছুক্ষণ পর বজ্রপাত শুরু হয়। এরপর বিদ্যালয়ের নিচতলা থেকে শিক্ষার্থীদের কান্নার শব্দ শুনতে পান স্কুলের আশপাশের বাসিন্দারা। তারপর তারা দৌড়ে গিয়ে বেশ কিছু শিক্ষার্থীকে মেঝেতে ও বেঞ্চে প্রায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।

 

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, বেলা ২টার দিকে বিদ্যালয়ে ক্লাস চলাকালে বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত শুরু হয়। পরপর কয়েকটি বজ্রপাতের শব্দে ভবনের নিচতলার অন্তত ১৮ মেয়ে শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। ঘটনার পর শিক্ষক ও প্রতিবেশীদের সহযোগিতায় অসুস্থ শিক্ষার্থীদের পার্শ্ববর্তী উপজেলা মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছয় জনকে হাসপাতালে ভর্তি করা হয়। অন্য শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।’

 

মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স আ. মতিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছয় জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালেই তাদের চিকিৎসা চলছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

  • শেয়ার করুন