সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল–আসাদের মৃত্যুদণ্ড

প্রকাশিত: August 11, 2026

  • শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:

মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও পূর্বপরিকল্পিত হত্যার দায়ে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন দামেস্কের একটি ফৌজদারি আদালত।

মঙ্গলবার (১১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাশার আল-আসাদ রাশিয়ার রাজধানী মস্কোতে অবস্থান করছেন। ফলে তার অনুপস্থিতিতেই আদালতে মামলার বিচার কার্যক্রম পরিচালিত হয় এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

সিরিয়ার গৃহযুদ্ধ চলাকালে সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাশার আল-আসাদকে দোষী সাব্যস্ত করা হয়েছে। একই মামলায় তার ভাইকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে ইসলামপন্থী নেতৃত্বাধীন বাহিনী দামেস্কের দিকে অগ্রসর হলে দীর্ঘদিনের শাসনের অবসান ঘটে। এরপর বাশার আল-আসাদ তার পরিবারের সদস্যদের নিয়ে সিরিয়া ছেড়ে রাশিয়ার মস্কোতে আশ্রয় নেন।

  • শেয়ার করুন