প্রকাশিত: August 13, 2026
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর মন্ত্রিসভায় আনা রদবদলে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি-কে গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এর দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সরকারের উচ্চপর্যায়ের পর্যালোচনা ও সিদ্ধান্ত অনুযায়ী এই দায়িত্ব পুনর্বণ্টন করা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদত্যাগ করায় তার হাতে থাকা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব সালাহউদ্দিন আহমেদকে দেওয়ার পাশাপাশি, পানি সম্পদ মন্ত্রণালয় থেকে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর করা হয়েছে।