স্থানীয় সরকার মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

প্রকাশিত: August 13, 2026

  • শেয়ার করুন

ষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব পদ ও মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন। তার ছেড়ে দেওয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা সালাহউদ্দিন আহমদকে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে চলমান মন্ত্রিপরিষদের বৈঠক সূত্রে এই তথ্য জানা গেছে। একই সঙ্গে সরকারের নীতিনির্ধারণী মহলে আলোচনা চলছে যে, বর্তমান মন্ত্রিসভায় আরও বেশ কিছু রদবদল আসতে পারে।

  • শেয়ার করুন