সমৃদ্ধ দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল

প্রকাশিত: August 15, 2026

  • শেয়ার করুন

বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারাটা জীবন গণতন্ত্রের জন্য উৎসর্গ করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশকে সমৃদ্ধ করার সংগ্রামেও তিনি নেতৃত্ব দিয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর পল্টনে বিএনপির পার্টি অফিসে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানসহ দলের নেতাকর্মীরা।

মির্জা ফখরুল বলেন, বিএনপিকে এমন একটি দলে পরিণত করতে হবে, যেন দলটি সত্যিকার অর্থে দেশ পরিচালনায় সক্ষম হয়। বিএনপি একটি দেশপ্রেমিক ও গণতান্ত্রিক দল—এর মূল কারিগর বেগম খালেদা জিয়া বলেও মন্তব্য করেন তিনি।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার আদায়ের ক্ষেত্রে খালেদা জিয়া মাইলফলক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর মতে, খালেদা জিয়ার আপসহীন অবস্থানের কারণেই বাংলাদেশ আজকের অবস্থানে এসেছে।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এসেছে মানেই সবকিছু অর্জিত হয়ে গেছে—এমনটা ভাবার সুযোগ নেই। খালেদা জিয়ার আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহযোগিতা করে দেশের স্বার্থে সবকিছু বাস্তবায়ন করতে হবে।

ড. আব্দুল মঈন খান বলেন, বেগম খালেদা জিয়া জীবন বাজি রেখেছেন, কিন্তু কোনো বিষয়ে আপস করেননি।

  • শেয়ার করুন