ইরানি যুদ্ধবিমান বিধ্বস্তের পর কাতারের হাতে আটক ৩ পাইলট

প্রকাশিত: August 15, 2026

  • শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় দুটি ইরানি এসইউ-২৪ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর তিন ইরানি পাইলটকে জীবিত আটক করেছিল কাতারি বাহিনী—এমন দাবি করেছে ইরান।

শনিবার (১৫ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম দেশটির এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান কমিটির প্রধান মোহাম্মদ বাঘেরজাদেহ দাবি করেন, মার্চে যুদ্ধ চলাকালে দুটি এসইউ-২৪ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর তিন পাইলটকে জীবিত অবস্থায় আটক করে কাতারি বাহিনী।

তার দাবি অনুযায়ী, আটক তিন পাইলট হলেন—জাভেদ সালেহি, আব্দুলমাজিদ দাশতিয়ান এবং ওমরান বেহরাভেশিয়ান।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, পাইলটরা প্রায় ছয় মাস ধরে কাতারি বাহিনীর হেফাজতে রয়েছেন।

তাদের মুক্তির জন্য আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে আবেদন জানিয়েছে তেহরান। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আটক পাইলটদের তাদের পরিবারের সঙ্গে দেখা করা কিংবা যোগাযোগের সুযোগ দেওয়া হয়নি।

বাঘেরজাদেহ আন্তর্জাতিক রেড ক্রস কমিটিকে লেখা এক চিঠিতে পাইলটদের দ্রুত মুক্তির আহ্বান জানিয়েছেন।

এর আগে ইরানের সেনাবাহিনী জানিয়েছিল, মাজিদ কাজেমি নামে এক ইরানি পাইলটের মরদেহ উদ্ধার করা হয়েছে। মার্চের শুরুতে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে হামলার ঘটনায় তিনি নিহত হন বলে জানিয়েছিল ইরান।

ইরান এর আগে আরও কয়েকজন পাইলট নিখোঁজ থাকার কথা জানিয়েছিল। তবে তাদের কাতারি বাহিনী আটক করেছে—এমন তথ্য তখন প্রকাশ্যে আসেনি।

এদিকে, ইরানের এই দাবির বিষয়ে কাতার সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ ছাড়া ইরানি যুদ্ধবিমান দুটি ঠিক কীভাবে বিধ্বস্ত হয়েছিল এবং কোন পরিস্থিতিতে পাইলটদের কাতারি বাহিনী আটক করেছিল, সে বিষয়েও ইরানি কর্মকর্তারা বিস্তারিত তথ্য দেননি।

ফলে তিন পাইলটের আটকের দাবি নিয়ে এখনো কাতারের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা

  • শেয়ার করুন