প্রকাশিত: August 16, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদ্যুৎ সমস্যা সমাধানে বিরোধী দলকে ছয় মাসের মধ্যে পরিকল্পনা দেওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
শনিবার (১৫ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘সমাধান আমাদের হাতে আছে, কিন্তু ক্ষমতা আপনার হাতে।’
হাসনাত দাবি করেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে এরই মধ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি সরকারের কাছে এসব প্রস্তাব বিবেচনা করার পাশাপাশি বিদ্যুৎ সংকট নিয়ে বিশেষ সংসদীয় অধিবেশন আহ্বানেরও দাবি জানান।
তিনি আরও বলেন, সরকার যদি ছয় মাসের মধ্যে সংকট সমাধানের প্রতিশ্রুতি দেয়, তাহলে এই সময়ের হিসাব সরকারেরই দিতে হবে। তাঁর ভাষায়, ‘ছয় মাস পর জনগণ জানতে চাইবে, দুটোর মধ্যে কোনটির অভাবে দেশ অন্ধকারে ছিল।’