হরমুজে জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি

প্রকাশিত: August 16, 2026

  • শেয়ার করুন
আন্তর্জাতিক ডেস্ক: কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট নৌপথের মানচিত্র নিয়ে সমঝোতায় পৌঁছেছে ইরান ও ওমান। কয়েক সপ্তাহের কারিগরি আলোচনার পর শনিবার (১৫ আগস্ট) দুই দেশ এ বিষয়ে একমত হয়।

ইরানি সংবাদমাধ্যম দেফা প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বাঘায়েই জানান, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের পথের মানচিত্র নিয়ে ওমানের সঙ্গে চুক্তি হয়েছে। যুক্তরাষ্ট্রের বাধার মধ্যেও গত তিন সপ্তাহ ধরে এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছিল।

তবে এই সমঝোতাকে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার সিদ্ধান্ত হিসেবে দেখছে না ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ওমানের সঙ্গে নৌপথ নির্ধারণের আলোচনা এবং প্রণালি পুনরায় খুলে দেওয়া—দুটি আলাদা বিষয়।

ইরানের দাবি, স্বাভাবিক বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি পুনরুদ্ধারের আগে যুক্তরাষ্ট্রকে সামরিক চাপ, নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা-সংক্রান্ত কয়েকটি শর্ত পূরণ করতে হবে।

ফলে নতুন নৌপথ নির্ধারণে দুই দেশের মধ্যে সমঝোতা হলেও হরমুজ প্রণালিতে স্বাভাবিক বাণিজ্যিক জাহাজ চলাচল কবে পুরোপুরি শুরু হবে, তা এখনো অনিশ্চিত

  • শেয়ার করুন