সাভারে ৩ বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার

প্রকাশিত: August 18, 2026

  • শেয়ার করুন
সাভার মডেল থানাধীন রামচন্দ্রপুর এলাকা থেকে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত দলের প্রধান মো. আব্দুল হাকিম জোমাদ্দার ওরফে ‘হাইক্কা’ ডাকাতকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

অভিযানে তার কাছ থেকে দুটি হ্যান্ডকাপ ও একটি ওয়াকিটকি সেটও উদ্ধার করা হয়েছে।

ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরবেন র‌্যাব-৪-এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম।

  • শেয়ার করুন