প্রকাশিত: August 18, 2026
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল অ্যাটমিকসের সঙ্গে চুক্তি করেছে ভারত। সোমবার নয়াদিল্লিতে চুক্তিটি সই হয়। এর মূল্য প্রায় ১ হাজার ৯৪৩ কোটি রুপি। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন দুটি ড্রোন ভারতীয় নৌবাহিনীর সামুদ্রিক এলাকায় নিয়মিত নজরদারি ও অনুসন্ধানে ব্যবহার করা হবে।
রতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, নতুন দুটি ড্রোন ভাড়ায় নেওয়ার ফলে ভারতীয় নৌবাহিনীর সামুদ্রিক এলাকায় নজরদারির সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। মন্ত্রণালয়ের মতে, ড্রোন দুটি ব্যবহার করে সমুদ্রের বিশাল এলাকায় নিয়মিত গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও অনুসন্ধান চালানো সম্ভব হবে। এর ফলে ভারত মহাসাগরীয় অঞ্চলে বিভিন্ন ধরনের গতিবিধি ও পরিস্থিতি সম্পর্কে দ্রুত তথ্য পাওয়া যাবে। প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো বলেছে, এসব তথ্যের ভিত্তিতে পরিস্থিতির পরিবর্তন দ্রুত শনাক্ত করা এবং প্রয়োজন হলে তার জবাব দেওয়ার সক্ষমতাও বাড়বে।