সিরিয়ায় সামরিক বিমানবন্দরে ইসরায়েলের ৮ দফা বিমান হামলা

প্রকাশিত: August 19, 2026

  • শেয়ার করুন

সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে একটি পরিত্যক্ত সামরিক বিমানবন্দরে আট দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সূত্রের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, মঙ্গলবার (১৮ আগস্ট) স্থানীয় সময় ভোর প্রায় ৩টার দিকে ইদলিবের পূর্বাঞ্চলে অবস্থিত আবু আল-দুহুর সামরিক বিমানবন্দরে চালানো হয় এ হামলা।

 

 

আবু আল-দুহুর বিমানবন্দরটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তবে হামলার লক্ষ্যবস্তু বা সেখানে কোনো সামরিক সরঞ্জাম কিংবা স্থাপনা ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের পর বিমানবন্দরটিতে এটিই প্রথম হামলা।

 

 

আল জাজিরা বলছে, এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দামেস্ক। দেশটির পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রণালয় বলেছে, আবু আল-দুহুর সামরিক বিমানবন্দরকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানাচ্ছে তারা।

নিজেদের টহল পয়েন্টে যেতে পারছে না ভারতীয় সেনারা, ফের বাড়ছে দিল্লি-বেইজিং উত্তেজনা

২ ঘণ্টা আগে

নিজেদের টহল পয়েন্টে যেতে পারছে না ভারতীয় সেনারা, ফের বাড়ছে দিল্লি-বেইজিং উত্তেজনা

তিনি বলেন, ‘সিরিয়া দৃঢ়ভাবে জানাচ্ছে যে, তারা আন্তর্জাতিক আইন ও রীতিনীতি দ্বারা নিশ্চিত বৈধ উপায়ে তাদের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষা করে যাবে।’ জর্ডানের পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রণালয়ও এই বিমান হামলার নিন্দা জানিয়েছে এবং এর জন্য ইসরায়েলকে দায়ী করেছে।

  • শেয়ার করুন