বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল একজনের

প্রকাশিত: August 29, 2026

  • শেয়ার করুন

সাতক্ষীরায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

 

শুক্রবার (২৮ আগস্ট) সকালে দেবহাটা উপজেলার দেবীশহর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল আলিম (৫০) উপজেলার রামনাথপুর মাঠপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে ও পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আব্দুল আলিম গাজীরহাট বাজার থেকে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে দেবীশহর এলাকায় পৌঁছালে কালীগঞ্জ থেকে সাতক্ষীরাগামী কাজী এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের (সিরাজগঞ্জ-ব-১১-০০৮৬) সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আব্দুল আলিমকে সাতক্ষীরা ব্লিস হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

এ বিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে। পাশাপাশি নিহত ব্যক্তির মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • শেয়ার করুন