প্রকাশিত: August 29, 2026
রংপুরের গঙ্গাচড়ায় মোখলেসুর রহমান (৫৫) নামে এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৮ আগস্ট) রাতে উপজেলার শান্তিধারা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মোখলেসুর রহমানের বাড়ি ওই উপজেলার নবনীদাস এলাকায়। তার বাবা মৃত হামিদুর রহমান।
পুলিশের ধারণা, অটোরিকশা ছিনিয়ে নিতে তাকে গলাকেটে হত্যা করা হয়েছে।
গংগাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর বলেন, অটোরিকশা নিয়ে যাওয়ার পথে কয়েকজন দুর্বৃত্ত মোখলেসুরের পথরোধ করে। ধারালো অস্ত্র দিয়ে তার গলা ও কোমরে আঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
তিনি জানান, স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে থানায় জানালে পুলিশ মরদেহটি উদ্ধার করে। আমরা তদন্ত শুরু করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।