বাঁচা-মরার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: September 8, 2026

  • শেয়ার করুন

থাইল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে দ্বিতীয় ম্যাচেই ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে হেরে বিপাকে পড়ে নিগার সুলতানা জ্যোতির দল। ফলে সেমিফাইনালের সমীকরণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটি এখন বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করছে টাইগ্রেসরা।

প্রথম দুই ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ছিল যথাক্রমে ১২৯ ও ১১৪ রান। শ্রীলঙ্কার বিপক্ষে অল্প পুঁজি নিয়েও দারুণ লড়াই করেছিল বাংলাদেশ। তবে ফিল্ডিংয়ে একাধিক ভুলের কারণে শেষ পর্যন্ত ম্যাচটি হাতছাড়া হয়।

আমিরাতের বিপক্ষে তাই ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং ও ফিল্ডিংয়েও নিজেদের সেরাটা দিতে চাইবে বাংলাদেশ। জিতলেই সেমিফাইনালের পথে নিজেদের অবস্থান আরও শক্ত করার সুযোগ পাবে নিগার সুলতানার দল।

বাংলাদেশ একাদশ:
দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক), শোরনা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, শারমিন আক্তার ও সুলতানা খাতুন।

  • শেয়ার করুন