ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

প্রকাশিত: September 14, 2026

  • শেয়ার করুন

 

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

 

সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

 

 

ঘোষণায় দলটি জানায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র নির্বাচনে দাঁড়িপাল্লার প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন ও দক্ষিণ সিটিতে (ডিএসসিসি) সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

 

মোহাম্মদ সেলিম উদ্দিন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির এবং আবু সাদিক কায়েম হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি।

 

এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, জোটগতভাবে নয় এককভাবে নির্বাচন করবে ১১ দল।

  • শেয়ার করুন