প্রকাশিত: September 24, 2026
সৌদি আরবের রিয়াদে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের নাম— মো. আলমগীর এবং মো. ফরহাদ।
তাদের বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ থানায়। বর্তমানে তাদের মরদেহ রিয়াদের সুমোসি হাসপাতালে রয়েছে।
মূলত জেদ্দা বিমানবন্দরের উদ্দেশ্যে যাওয়া প্রবাসীদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই চালকসহ চারজনের মৃত্যু হয়। ওই দুর্ঘটনায় নিহতদের সবাই সিলেটের বাসিন্দা বলে জানা গেছে।