বিএনপি’র নাম ভাঙ্গিয়ে খুমেক হাসপাতালে ড্যাব নেতা ডা: পলাশের ব্যাপক চাঁদাবাজির অভিযোগ !

প্রকাশিত: September 29, 2026

  • শেয়ার করুন

সোহাগ দেওয়ান:

সরকারি হাসপাতালে দেশের সাধারণ মানুষকে চিকিৎসাসেবা প্রদান করবে সরকার নিযুক্ত চিকিৎসকরা। মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে স্বাস্থ্যসেবা অন্যতম। সেই চিকিৎসকদের যদি তাদের কথিত নেতাদের চাঁদা দিয়ে কর্মস্থলে থাকতে হয়, তাহলে সারাধণ মানুষের চিকিৎসাসেবায় অনিহা দায়সাড়া ভাবতো থাকবেই। কারন চিকিৎসক নেতাকে চাহিদামতো নজরানা দিয়েই তারা কর্মস্থলে আছেন। চিকিৎসক সমাজের ভেতর অন্ধকারে থাকা এ ঘটনা নিয়ে খুলনা প্রতিদিনের অনুসন্ধানে বেড়িয়ে এলো চিকিৎসক নেতা ডা: পলাশের তেলেসমাতি ।

অনুসন্ধানে দেখাগেছে, খুলনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক ডা: আবু জাফর মো: সালেহ (ডা: পলাশ ) এখন খুলনায় সব থেকে ক্ষমতাধর চিকিৎসক নেতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে খুমেক হাসপাতালে কর্মরত ড্যাব’র অনুসারী নয় এমন চিকিৎসকদের কাছ থেকে ব্যাপক চাঁদাবাজি করেছেন বলে তথ্য পাওয়া গেছে। হাসপাতালে কর্মরত থাকতে হলে একজন চিকিৎসকের কাছ থেকে ২-৩ লাখ টাকা নজরানা নিয়েছেন তিনি। টাকা দিতে না পারলে সেসকল চিকিৎসককে দোসর ও ভিন্নমতের তোকমা লাগিয়ে মব সৃষ্টি, ভয়ভীতি দিয়ে পরবর্তীতে বদলি করা হয়েছে ।
সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমান রয়েছে ডা: পলাশ অনেকের টাকা নিয়েও কর্মস্থলে রাখতে না পারলেও ফেরত দেয়নি চাঁদার টাকা। নাম প্রকাশ না করার শর্তে খুলনা প্রতিদিনের সাক্ষাৎকারে তারা ডা: পলাশের এ চাঁদাবাজির ঘটনার বর্ণনা করেছেন। এবিষয়ে সকল তথ্য প্রমান খুলনা প্রতিদিনের কাছে সংরক্ষিত রয়েছে।

চাঁদাবাজির শিকার চিকিৎসকরা জানান, বিএনপির হাই কমান্ডে ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাকা দিতে হবে, এমন কথা বলেই খুমেক হাসপাতালে ডা: পলাশ ব্যাপক চাঁদাবাজি বাস্তবায়ন করেছেন। সুত্রটির দাবি, কমপক্ষে অর্ধকোটি টাকা চাঁদা নিয়েছেন তিনি। তার নানাবিধ সেচ্ছাচারী কর্মকান্ডে কার্যত খুলনার স্বাস্থ্য সেক্টর জিম্মি হয়ে পড়েছে।

অনেকে বলছেন বিএনপির নাম ভাঙ্গিয়ে এসব চাঁদাবাজি করে তিনি দল ও সরকারের সুনাম নষ্ট করছেন। তদন্তপুর্বক দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দরকার।

এবিষয়ে বক্তব্য নিতে ডা: আবু জাফর মো: সালেহ (ডা: পলাশ ) এর মুঠোফোনে খুলনা প্রতিদিনের অফিসিয়াল মোবাইল নম্বর থেকে ৩ বার কল করলেও তিনি রিসিভ করেননি ।

  • শেয়ার করুন