প্রকাশিত: September 29, 2026
গত শনিবার শেখেরটেকে বাড়ি দখলের ঘটনার পর আদাবর হাউজিং সংলগ্ন কাঁচাবাজারের কালভার্ট এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে পরিচালিত এ অভিযানে আগে গ্রেপ্তার করা ছয়জনসহ এ ঘটনায় মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত সবাই ‘কব্জিকাটা’ গ্রুপের সদস্য। অভিযানকালে পুলিশের ওপর হামলা চালালে আত্মরক্ষার্থে তাদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে পুলিশ।
আদাবর থানার ওসি মো. জাহেদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে গড়ে ওঠা কিশোর গ্যাং নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। অপরাধ করলে বারবার গ্রেপ্তার করা হবে। পাশাপাশি কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।