তিন দিন আগে নিজেদের হেফাজতে প্রশ্ন রাখলেন বাংলাদেশ ব্যাংকের ২ কর্মকর্তা, তারা কারা

প্রকাশিত: October 2, 2026

  • শেয়ার করুন

সারা দেশে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে শনিবার। নিয়ম অনুযায়ী পরীক্ষার এক ঘণ্টা আগে পরীক্ষার প্রশ্নপত্র ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ব্যাংকের ভল্ড থেকে বেড় করে পরীক্ষাকেন্দ্রে পাঠানোর কথা। সেখানে রহস্যজনক কারণে পরীক্ষার ৩ দিন আগে বৃহস্পতিবার এই প্রশ্নপত্র বাংলাদেশ ব্যাংকের রংপুর শাখার ভল্ড থেকে তুলে নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের রংপুর শাখার দুই কর্মকর্তা নিজেদের কাছে রেখেছেন। এমন গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এর ফলে প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কা দেখা দিয়েছে।

একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, রংপুর বিভাগের এই পরীক্ষাকেন্দ্র করা হয়েছে রংপুর সরকারি কারমাইকেল কলেজ ক্যাম্পাসে। বিভাগের সরকারি তফশিলভুক্ত ব্যাংকসহ বাংলাদেশ ব্যাংকের চাকরিজীবীরা এ পরীক্ষায় অংশ নেবেন। একইভাবে সারা দেশে একই প্রশ্নপত্রে এই পরীক্ষা বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কারমাইকেল কলেজ পরীক্ষাকেন্দ্রের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের রংপুর শাখার নির্বাহী পরিচালক সালাউদ্দিন ও সদস্য সচিব বাংলাদেশ ব্যাংকের রংপুর শাখার পরিচালক আসাদুজ্জামান। তারা বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার ভল্ড থেকে এই পরীক্ষার প্রশ্নপত্র বের করে নেন এবং তাদের নিজস্ব হেফাজতে রাখেন। পরীক্ষার আগে প্রশ্নপত্র কেনাবেচা করে অনৈতিক সুবিধার জন্য বেআইনিভাবে প্রশ্নপত্র নিজেদের কাছে রেখেছেন বলে অভিযোগ উঠেছে।

তাই আগামীকাল পরীক্ষার আগেই এই প্রশ্নপত্র বিভিন্ন পরীক্ষার্থীদের হাতে বিপুল অঙ্কের টাকার বিনিময়ে পৌঁছে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা সালাউদ্দিন এড়িয়ে যান এবং মোবাইল বন্ধ করে রাখেন। বাংলাদেশ ব্যাংকের আরেক কর্মকর্তা আসাদুজ্জামানের মেবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

  • শেয়ার করুন