প্রকাশিত: October 5, 2026
খুলনায় ছেলে জয় ঢালীকে (২৭) গুলি করে ও কুপিয়ে হত্যার ৫০তম দিনে বাবাকে আক্তার ঢালীকেও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার আনুমানিক সন্ধ্যা পৌনে সাতটার দিকে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে এ ঘটনাটি ঘটে।
ঘটনার পর পর এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সন্ধ্যায় রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে বাড়ির সামনে বসে ছিলেন আক্তার ঢালী। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে চলে যায়
উল্লেখ, নিহত আক্তার ঢালীর ছেলেকে এক মাস ২০ দিন আগে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।