প্রকাশিত: October 5, 2026
বিথী’র সঙ্গে জীবন কাটাতে চেয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। এমনকি বিথী একসঙ্গে থাকতে না চাইলেও আলাদা ঘরে থেকে তার সঙ্গে থাকার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। ২০১৯ সালের একটি পুরোনো ভিডিওতে তুষারকে এমন বক্তব্য দিতে শোনা গেছে।
সোমবার (৫ অক্টোবর) রাত ৮টা ১৪ মিনিটে অভিনেত্রী নীলা ইসরাফিলের ফেসবুক আইডিতে ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
ভিডিওতে সারোয়ার তুষারকে বলতে শোনা যায়, ‘আমি সারোয়ার তুষার এই মর্মে মগবাজারে দাঁড়িয়ে রাত বাজে ১১টা এই নিশ্চয়তা দিচ্ছি যে, আমার শুধু বিথীকেই দরকার। বিথী যদি মনে করে যে, তার সাথে থাকতে দিবে না, আলাদা ঘরে আমি থাকবো। আই অ্যাম ফাইন উইথ দ্যাট।’
তিনি আরও বলেন, ‘আমি যদি চাই বিথীর সাথে থাকতে, বিথীর সাথে জীবন পার করতে; ইট ইজ আনকন্ডিশনাল, কোনো কন্ডিশন নাই। এর মধ্যে কোনো জৈবিকতা নাই; থাকতে পারে, বাট মূল ব্যাপার হচ্ছে, আই নিড হার। এটা কোনো নট জাস্ট ফর ব্যাড, সামথিং লাইক দ্যাট।’