মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল তদন্ত কর্মকর্তার সাত (০৭) দিনের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
প্রকাশিত: October 6, 2026
মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল তদন্ত কর্মকর্তার সাত (০৭) দিনের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
এ মামলায় কবির হোসেন (৪৬) নামে আরো এক আসামিকে রিমান্ড দেওয়া হয়েছে। তিনি আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এবং এ মামলার এজাহারনামীয় আসামি।
এর আগে এ মামলায় গত ২৪ সেপ্টেম্বর বিকেলে আসামিদেরকে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট কামাল উদ্দীন কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন আদালতে রাষ্ট্র পক্ষে আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অপরদিকে আসামিপক্ষে মোস্তাফিজুর রহমান তালুকদার দিপুসহ অন্যান্য আইনজীবীরা তার রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।
রিমান্ড আবেদনে বলা হয়, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার, পলাতক ও অজ্ঞাত আসামিদের গ্রেপ্তার এবং মামলার মূল রহস্য উদঘাটনে তাদেরকে সাত দিনের রিমান্ডে পাঠানো প্রয়োজন।