বাংলাদেশকে মানবাধিকার লঙ্ঘনকারী হিসেবে প্রমাণ করতে চেয়েছিল আ. লীগ: স্পিকার

প্রকাশিত: October 11, 2026

  • শেয়ার করুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিশ্ব দরবারে প্রমাণ করতে চেয়েছিল বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘনকারী দেশ, তাদের অভিযোগ ভুল প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

আজ রবিবার (১১ অক্টোবর) সকালে, আন্তর্জাতিক পার্লামেন্টারি ইউনিয়ন সম্মেলন শেষ করে এসে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এ মন্তব্য করেন।

স্পিকার জানান, শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে; সেটি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।

তিনি আরও জানান, আইপিইউ সম্মেলনে বাংলাদেশ বিরল সাফল্য অর্জন করেছে। সম্মেলনে শ্রমিকদের কষ্ট কীভাবে দূর করা যায়, সে বিষয়ে আরব আমিরাতের সাথে আলোচনা হয়েছে। এছাড়া, ফোরাম অফ উইমেন এবং ইয়ং পার্লামেন্টের সাথে আলোচনার কথাও জানান স্পিকার।

ব্রিফিংয়ে আরও জানান যায়, আগামী এক বছরের জন্য এশিয়া প্যাসিফিক থেকে নেতৃত্ব দেবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।  এইচএ

  • শেয়ার করুন