প্রকাশিত: October 12, 2026
আটক আরাফাত হোসেন ওরফে কালা মানিক উপজেলার হরিণাডাঙ্গা গ্রামের মৃত নবাব আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রাসেল আলীর নেতৃত্বে একটি আভিযানিক দল আরাফাত হোসেন ওরফে কালা মানিকের বসতঘরে তল্লাশি চালায়। এ সময় একটি কালো রঙের সিনথেটিক শপিং ব্যাগের ভেতর থেকে কাঠের হাতলযুক্ত একটি বিদেশি সচল রিভলবার উদ্ধার করে। অস্ত্রটির ব্যারেলে ইংরেজিতে ‘MADE IN PAKISTAN’ লেখা রয়েছে।
এ ছাড়া ঘটনাস্থল থেকে রিভলবারের আট রাউন্ড গুলি ও ‘Winstar’ ব্র্যান্ডের একটি বাটন মোবাইল ফোন জব্দ করে। উদ্ধার করা গুলির মধ্যে পাঁচটি অ্যালুমিনিয়ামজাতীয় ধাতুর তৈরি এবং তিনটি পিতলের তৈরি বলে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রাসেল আলী বাদী হয়ে আরাফাত হোসেন ওরফে কালা মানিকের বিরুদ্ধে The Arms Act, 1878-এর ১৯(ক)/১৯(এফ) ধারায় পাংশা থানায় মামলা করেছেন।
পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে রাজবাড়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।