ভারতের আন্দোলন তাদের অভ্যন্তরীণ বিষয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: October 12, 2026

  • শেয়ার করুন

ভারতে চলমান আন্দোলন দেশটির অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

 

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর বিস মিলনায়তনে একটি সেমিনার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

 

এ সময় প্রতিমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, দিল্লিতে চলমান রাজনৈতিক আন্দোলন বাংলাদেশের সীমান্তে কোনো প্রভাব ফেলবে কি না। এ ছাড়া সীমান্তে আগে থেকেই পুশ-ইনের ঘটনা থাকায় নতুন করে পুশ-ইনের আশঙ্কা তৈরি হয়েছে কি না, সে বিষয়েও জানতে চান সাংবাদিকেরা।

 

 

জবাবে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের এখানে কোনো মূল্যায়ন আপাতত নেই। এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়, এটা ভারতই ফেস করবে।

  • শেয়ার করুন