ইয়েমেনে ৯৫০ হুতি যোদ্ধা নিহতের দাবি

প্রকাশিত: October 13, 2026

  • শেয়ার করুন

ইয়েমেনে ইরান সমর্থিত হুতি যোদ্ধাদের বিরুদ্ধে ১ হাজার ৮৭৯টি সামরিক অভিযান চালিয়ে ৯৫০ জনকে হত্যার বি করেছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। খবর গালফ নিউজের।

সরকারের সামরিক মুখপাত্র কর্নেল মাজিদ আল নুজাইলি জানান, ‘ডন অব ইয়েমেন’ নামে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে বিভিন্ন রণাঙ্গনে এসব অভিযান চালানো হয়। এতে হুতিদের ৩৮০টি সামরিক যান ধ্বংস অথবা অকার্যদাকর করে দেয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

আল নুজাইলি বলেন, হুতিদের অবস্থান, কমান্ড সেন্টার, অস্ত্রের গুদাম এবং অন্যান্য সামরিক স্থাপনা লক্ষ্য করে অভিযানগুলো চালানো হয়েছে।

হুতিদের দখলে থাকা এলাকাগুলো পুনরুদ্ধারের লক্ষ্যে সরকারি বাহিনী সামরিক অভিযান জোরদার করেছে। এসব এলাকার মধ্যে রাজধানী সানাও রয়েছে।

তবে নিহত যোদ্ধার সংখ্যা এবং সামরিক যান ধ্বংসের বিষয়ে ইয়েমেন সরকারের দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে হুতি বিদ্রোহীদের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

  • শেয়ার করুন