প্রকাশিত: October 15, 2026
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে আসামি ছিনিয়ে নিতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এ হামলা চালানো হয়। মাদক ব্যবসায়ীরা এ হামলা চালিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। জানা যায়, পুলিশ ফাঁড়ি থেকে আসামি ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে হামলাকারীরা সেখানে আক্রমণ চালান। এতে দুই পুলিশ সদস্য আহত হন।
এ ঘটনায় বিস্তারিত তথ্য, হামলাকারীদের পরিচয় এবং আহত পুলিশ সদস্যদের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
এ দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, চাপাতি, ছুরিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল যুবক জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ি ঘেরাও করে হামলা চালাচ্ছে।
ভিডিওতে আরও দেখা যায়, হামলাকারীরা রেলওয়ে পুলিশ ফাঁড়ি ভাঙচুর করছে। এ সময় তারা আশেপাশের বিভিন্ন স্থাপনায়ও হামলা চালাতে থাকে।